নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ মিউচ্যুয়াল ফান্ড আগামীকাল বৃহস্পতিবার ০১ সেপ্টেম্বর ২০২২ স্পট মার্কেটে লেনদেন করবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি ইম্পোলয়েজ প্রভিডেন্ট ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড।
ফান্ডগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৪ সেপ্টেম্বর, রোববার। কোম্পানি ও ফান্ডগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর, সোমবার। আর রেকর্ড ডেটের দিন কোম্পানি ও ফান্ডগুলোর লেনদেন বন্ধ থাকবে।
অনলাইন ডেস্ক 


















