০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

গ্রেনেড হামলার প্রতিবাদে রায়পুরে আওয়ামী লীগের সমাবেশ

নুর উদ্দিন, লক্ষ্মীপুরঃ তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সভা- সমাবেশ করেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন।

আজ রবিবার (২১ আগষ্ট ) বিকেলে রায়পুর প্রাইম ব্যাংকের সামনে গ্রেনেড হামলার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশে বক্তব্য দেন, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মামুনুর রশীদ।

সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান। সহ সভাপতি কাজী নাজমুল কাদির গুলজার ও সাঈদুর রহমান বাকিন ভূইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ। সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান রাছেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মারুফ বিন জাকারিয়া। সহ সাংগঠনিক – তানভীর হায়দার রিংকু। উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক তারেক আজিজ জনি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, বিভিন্ন সময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য চেষ্টা চালানো হয়েছে। কিন্তু জনগণের প্রিয় নেত্রীকে সব সময় আল্লাহ রক্ষা করেছেন। বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট আমলে ২১ আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছে তাও ছিল জননেত্রীকে হত্যার চেষ্টা। বক্তারা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।

জনপ্রিয় সংবাদ

গ্রেনেড হামলার প্রতিবাদে রায়পুরে আওয়ামী লীগের সমাবেশ

প্রকাশিত : ০৭:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২