০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বুস্টার ডোজের আওতায় চার কোটি ২১ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশে শুরু থেকে এখন পর্যন্ত বুস্টার ডোজ টিকা নিয়েছেন চার কোটি ২১ লাখেরও বেশি মানুষ। এদিকে,গেল একদিনেই (১৬ আগস্ট) সারাদেশে প্রায় আড়াই লাখ মানুষ বুস্টার ডোজ টিকা নিয়েছেন। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৯৮ লাখ ২৩ হাজার ১০২ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৯ লাখ ৩৮ হাজার ৯৮৭ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছে ৪ কোটি ২১ লাখ ২৬ হাজার ৮৭২ জন।

বিজ্ঞপ্তিটিতে আরও বলা হয়েছে, গেল ২৪ ঘণ্টায় (সোমবার) সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৮ হাজার ৪৪২ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩৬ হাজার ৫১২ জনকে। এছাড়াও বুস্টার ডোজ টিকা পেয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৬৭১ জন মানুষ। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গেল ১ নভেম্বর থেকে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ৫৫ হাজার ৮৭৫ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৬১ লাখ ৭ হাজার ৫১২ জনকে। স্বাস্থ অধিদপ্তর জানিয়েছে, দেশে এই পর্যন্ত ৩ লাখ ৭৭ হাজার ৩৬২ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বুস্টার ডোজের আওতায় চার কোটি ২১ লাখ মানুষ

প্রকাশিত : ১১:২৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২