০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বুস্টার ডোজ দিবস আগামী মঙ্গলবার

নিউজ ডেস্ক: ফের দেশে করোনার ঢেউ মোকাবেলার জন্য আগামী (১৯ জুলাই),মঙ্গলবার দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গেলো ১৪ জুলাই স্বাস্থ্য অধিদফতর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ২৪টি কেন্দ্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি কেন্দ্রে বুস্টার টিকা প্রদানের জন্য টিম ঘোষণা করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা ডেন্টাল কলেজসহ ১৬টি কেন্দ্রে ৮টি করে টিম এবং ১১টি কেন্দ্রে ৪টি করে টিম কাজ করবে।

অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশনের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ১০টি কেন্দ্রে ৮টি করে টিম এবং ৪টি কেন্দ্রে ৪টি করে টিম কাজ করবে।প্রতি টিমের সদস্য সংখ্যা থাকবে তিনজন। প্রতিটি টিম ৫০০ জনকে টিকা দেবে। এ টিকায় বয়স্ক ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়া হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

বুস্টার ডোজ দিবস আগামী মঙ্গলবার

প্রকাশিত : ১১:৫৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২