০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পেয়েছে রানার অটোমোবাইলস

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেড জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার ২০২০ লাভ করেছে। দেশের শিল্প ও সেবা ক্ষেত্রে অবদান ও পণ্যের গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বৃহৎ শিল্প ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছে দেশের প্রথম মোটরসাইকেল উৎপাদন ও রপ্তানিকারক এ প্রতিষ্ঠান।

রোববার (২৯ মে, ২০২২) প্যান-প্যাসেফিক সোনারগাঁ হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খানের নিকট এ পুরস্কার তুলে দেন।

পুরস্কার গ্রহণের পর তিনি এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় হাফিজুর রহমান বলেন, “দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পেরে রানার অটোমোবাইল লিমিটেড গর্বিত। দেশের অবকাঠামোগত উন্নয়নে বেসরকারি খাতসমূহ সর্বদা সচেষ্ট এবং আমরা যানবাহন খাতে উন্নয়ন তরান্নিত করার লক্ষ্যে নিরলস চেষ্টা করে যাচ্ছি “।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই সাফল্য অর্জনের জন্য তিনি রানার অটোমোবাইল লিমিটেডের সকল কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রানার অটোমোবাইল লিমিটেডের এমডি ও সিইও জনাব রিয়াজুল হক চৌধুরী ও অন্যান্য কর্মকর্তাগণ।

জনপ্রিয় সংবাদ

জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পেয়েছে রানার অটোমোবাইলস

প্রকাশিত : ০৮:৩০:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২