০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

দর বৃদ্ধির কারণ জানে না মোস্তফা মেটাল ও মাস্টারফিড

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৩৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • 70

দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই মার্কেটের মোস্তফা মেটাল ও মাস্টারফিড অ্যাগ্রোর অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানি দুইটির শেয়ারে অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ সিএসই জানতে চাইলে কোম্পানি দুইটি এমনটিই জানায় সিএসইকে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, সম্প্রতি মাস্টার অ্যাগ্রো ও মোস্তফা মেটালের শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে সিএসই ৬ এপ্রিল নোটিস পাঠায়। এবিষয়ে কোম্পানি দুইটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।

এছাড়া মাস্টার ফিড অ্যাগ্রোটেক গেলো ৮ মার্চ শেয়ারটির শেয়ার দর ছিল ৮ টাকা ৩০ পয়সা। ৬ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ২০ টাকা ২০ পয়সা উন্নীত হয়। এদিকে মোস্তফা মেটালের শেয়ার দর গেলো ২৮ মার্চ ১১ টাকা ২০ পয়সা ছিল। ৬ এপ্রিল ২৪ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়। এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই কতৃপক্ষ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

দর বৃদ্ধির কারণ জানে না মোস্তফা মেটাল ও মাস্টারফিড

প্রকাশিত : ১০:৩৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২