০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মূল্য সূচকের উত্থান হলেও লেনদেনে ভাটা

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার মূল্য সূচকের কিছুটা উত্থান হলেও লেনদেনে ভাটা পড়েছ। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৮৩৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো কর্মদিবস থেকে ২৮০ কোটি ৬১ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ১১৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৭১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৭ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৭০ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ১৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মূল্য সূচকের উত্থান হলেও লেনদেনে ভাটা

প্রকাশিত : ০২:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২