১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

মূল্য সূচকের সামান্য উত্থানে শেষ হলো লেনদেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
  • 90

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারে দরপতন হয়েছে। এছাড়া ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৮২৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো দিন থেকে ৩৩ কোটি ৬০ লাখ টাকা কম। এর আগের দিন ডিএসইতে ৮৬৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৫২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৬ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিন ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৬ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ২০ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মূল্য সূচকের সামান্য উত্থানে শেষ হলো লেনদেন

প্রকাশিত : ০৩:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২