১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সূচকের মিশ্র প্রবণতায় শেষ হলো লেনদেন

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার মূল্য সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো দিন থেকে ১৮ কোটি ৫৭ লাখ টাকা বেশি। এর আগের দিন ডিএসইতে ৬১৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

শেয়ারবাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৯১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৬ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৯ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১৭ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের মিশ্র প্রবণতায় শেষ হলো লেনদেন

প্রকাশিত : ০৩:২৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২