১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বঙ্গবন্ধুর জন্মদিনে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০১:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • 92

দেশ সামাচর ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খাঁন ও খাঁন ইকবাল হোসেন। এর আগে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতেও ব্যাংকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর আত্নার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে জিএম পারসুমা আলম, তাহমিনা আখতার, মো. হারুনুর রশীদ, কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও মো. ফয়েজ আলমসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়াও জাতীয় শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও রূপালী ব্যাংক সিবিএ’র সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের নেতৃত্বে রূপালী ব্যাংক সিবিএ, রূপালী ব্যাংক এক্সিকিউটিভ ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের পক্ষেও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

বঙ্গবন্ধুর জন্মদিনে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

প্রকাশিত : ০১:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২