০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে

দেশ সমাচার ডেস্ক :  ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ডিএসইতে ৯৯৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো কর্মদিবস থেকে ৬২ কোটি ৯৩ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৬৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৩ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭৩টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৫১ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৪১ কোটি ৪১ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে

প্রকাশিত : ০৩:৩৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২