০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী বাজার মনিটর করছেন : ওবায়দুল কাদের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৪১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • 84

ওবায়দুল কাদের । ছবি: সংগ্রহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন রমজান মাসে অসাধু চক্রের কোনো কারসাজি সফল হতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী নিজেই বাজার পরিস্থিতি মনিটর করছেন জানিয়ে মন্ত্রী বলেন বাজার ব্যবস্থায় মনিটরিং জোরদার করা হচ্ছে।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে এসব কথা বলেন তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, সরকার জনগণের অসুবিধা সৃষ্টি করে এমন বিষয়ে কখনো নীরব থাকেনি এবং ভভিষ্যতে থাকবেও না। জনগণের জীবনমানের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। যে সকল ব্যবসায়ী রমজান মাসকে টার্গেট করে জনস্বার্থ বিরোধী এবং বাজার অস্থিতিশীল করার কাজ করেন তাদের সতর্ক হওয়ার পাশাপাশি সংযত হওয়ার জন্য আহ্বান জানান মন্ত্রী।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দেশের মানুষকে আস্বস্ত করে মন্ত্রী বলেন, পবিত্র মাস রমজানে কোনো পণ্যের সরবরাহে ঘাটতি নেই এবং ঘাটতি হবে না।

প্রধানমন্ত্রী বাজার মনিটর করছেন : ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৩:৪১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২