০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সূচকের বাধাহীন পতনে শেষ হলো লেনদেন

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারও মূল্য সূচকের বাধাহীন পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট কমেছে। এদিকে ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে ৬৫১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো দিন থেকে ৭ কোটি টাকা বেশি। গেলো কর্মদিবসে ডিএসইতে ৬৪৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৩৮ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৩১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৮ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিন ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৩৫ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৭ কোটি ৭৪ লাখ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের বাধাহীন পতনে শেষ হলো লেনদেন

প্রকাশিত : ০৩:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২