০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সাংবাদিক আবু আলীর ‘শেয়ারবাজারের সহজপাঠ’

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:৩১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • 333

শেয়ারবাজারে কখন এবং কীভাবে বিনিয়োগ করবেন। কীভাবে চিনবেন ভালো-মন্দ শেয়ার? কোন শেয়ারে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করবেন? এসব বিষয় নিয়ে সাংবাদিক আবু আলীর লেখা তথ্য নির্ভর বই ‘শেয়ারবাজারের সহজপাঠ’।

বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বই মেলায়। বইটি প্রকাশ করেছে ‘জ্যোতিপ্রকাশ। বাংলা একাডেমি চত্বরে ৬৩৪ নম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টলে। সাধারণ মানুষ কীভাবে শেয়ারবাজারে ব্যবসা শুরু করবেন সে বিষয়টি নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে এ বইয়ে।

বিনিয়োগকারীদের ব্যাপক লাভের সম্ভাবনা সৃষ্টি করে পুঁজিবাজার , তবে এ বাজারে বিনিয়োগে সতর্ক না হলে বড় লোকসান হতে পারে। এ লক্ষ্যকে সামনে রেখেই ‘শেয়ারবাজারের সহজপাঠ’ রচনা করেছেন লেখক। অনেক সময় বিনিয়োগকারীরা আবেগে বিনিয়োগ করেন। এতে লোকসানের মুখোমুখি হয়ে ক্ষতির শিকার হন তারা। সব বিনিয়োগকারীই মুনাফা করতে চান। কিন্তু পারেন না। এ জন্য সাধারণ বিনিয়োগকারীদের কথা বিবেচনা করেই লেখক এ বইটি লিখেছেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বইটির মূল্য : ১৮০ টাকা। মেলা উপলক্ষে ২৫% কমে ১৩৫ টাকায় পাওয়া যাচ্ছে। লেখকের এটি চতুর্থ গ্রন্থ। এর আগে ২০২১ সালের অমর একুশে বইমেলায় ভ্রমণ সংক্রান্ত ‘আকাশ থেকে জলে’, ২০২০ সালের একুশে বইমেলায় তার ‘মেঘ পাহাড়ের আলিঙ্গন’ এবং ২০১৮ সালে প্রথম গ্রন্থ ‘শেয়ারবাজারের প্রাথমিক ধারণা’ প্রকাশিত হয়।

উল্লেখ্য, লেখক আবু আলী দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে পুঁজিবাজার সংশ্লিষ্ট সাংবাদিকতার সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। এছাড়া শেয়ারবাজারে কর্মরত সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সাধারণ সম্পাদক।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক আবু আলীর ‘শেয়ারবাজারের সহজপাঠ’

প্রকাশিত : ০৪:৩১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২