দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ১ মার্চ (মঙ্গলবাার) লেনদেন বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো : কাশেম ইন্ডাস্ট্রিজ, ইন্ট্রাকো রিফুয়েলিং এবং এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য সূত্র মতে, কোম্পানিগুলোর মধ্যে ইন্ট্রাকো রি-ফুয়েলিং ৭ শতাংশ স্টক এবং কাশেম ইন্ডাস্ট্রিজের ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেছে বিএসইসি।
উল্লেখ্য, বিএসইসি’র অনুমোদন ছাড়া বোনাস শেয়ার ইস্যু করা যায় না। এই অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি বোনাস শেয়ার ইস্যুর যৌক্তিকতা যাচাই করে। এতে করে কমে এসেছে অযৌক্তিক বোনাস শেয়ারের পরিমাণ।
এছাড়া, তালিকাভুক্ত এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড’ ওয়ান গেলো ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত বছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
এদিকে বিদায়ী বছরে ফান্ডের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে আয় হয়েছে ১ টাকা ৪০ পয়সা। গেলো ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৫৪ পয়সা।
অনলাইন ডেস্ক 



















