০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

৩৭ হাজার ৫০৭ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৬:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • 81

একনেক সভা (বাসস)

দেশ সমাচার ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৭ হাজার ৫০৭ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ১১ টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারের তহবিল থেকে ৩৬ হাজার ২৩ কোটি ৯১ লাখ টাকা, বাস্তবায়নকারি সংস্থা থেকে ৩৩ কোটি ৩৩ লাখ টাকা এবং ১৪ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার টাকা প্রকল্প ঋণ হিসেবে বৈদেশিক সাহায্য হিসেবে পাওয়া যাবে।
মঙ্গলবার ( ৮ ফেব্রূয়ারি) রাজধানী ঢাকার শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এ সভায় যুক্ত হন।

একনেক সভায় অনুমোদিত প্রকল্পসমূহ

মংলা কমান্ডার ফ্রোটিলা ওয়েস্ট (কমফ্লোট ওয়েস্ট)-এর অবকাঠামো উন্নয়ন প্রকল্প,
চট্টগ্রাম, কুমিল্লা এবং ময়মনসিংহ (ত্রিশাল) মিলিটারি ফার্ম আধুনিকায়ন প্রকল্প,
বাংলাদেশের ১০টি অগ্রাধিকার ভিত্তিক শহরে সমন্বিত স্যানিটেশন ও হাইজিন প্রকল্প,
ঢাকা পানি সরবরাহ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধিভুক্ত এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা প্রকল্প,
সড়ক মেরামতে ব্যবহৃত আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ এবং ম্যাকানাইজড পার্কিং স্থাপনের মাধ্যমে যানজট নিরসন প্রকল্প
ঢাকার আজিমপুরস্থ মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্স ও প্রশিক্ষণার্থীদের জন্য ডরমিটরি নির্মাণ প্রকল্প,
শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির প্রাথমিক অবকাঠামো নির্মাণ প্রকল্প,
গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন এবং স্মার্ট কৃষি কার্ড ও ডিজিটাল কৃষি (পাইলট) প্রকল্প।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বৈঠক শেষে সাংবাদিকদেরে সাথে কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি (চতুর্থ এইচপিএনএসপি) প্রকল্পটি সংশোধন করা হয়েছে। এর মূল ব্যয় ছিলো এক লাখ ১৫ হাজার ৪৮৬ কোটি ৩৬ লাখ টাকা।

জনপ্রিয় সংবাদ

৩৭ হাজার ৫০৭ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

প্রকাশিত : ০৬:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২