এবি ব্যাংক লিমিটেড এবং গ্রামীণফোন লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এবি ব্যাংকের মনোনীত গ্রাহকগন উপহার স্বরূপ গ্রামীণফোনের ইন্টারনেট ডাটা উপভোগ করতে পারবেন।
সোমবার, (৩১ জানুয়ারি) এবি ব্যাংক গ্রামীণফোন লিমিটেডের সঙ্গে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এতে করে ব্যাংকের ডিজিটাল সেবা কার্যক্রমে গ্রামীণফোন এবি ব্যাংককে সহযোগিতা প্রদান করবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল আলম, গ্রামীণফোন লিমিটেডের চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব হাসান এবং হেড অফ ইমার্জিং বিজনেস মাসুদ পারভেজসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ
অনলাইন ডেস্ক 

























