১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

গ্রিন হাই-টেক শিল্পে অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

‘গ্রিন ইনক্লুসিভ বিজনেস চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২১’ অর্জন করলো দেশের সুপারব্র্যান্ড ও ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। পরিবেশবান্ধব গ্রিন হাই-টেক শিল্প ক্যাটাগরিতে এ পুরস্কার পেলো ওয়ালটন। পাশাপাশি, একটি আধুনিক, রিসোর্স ইফিশিয়েন্ট, অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য এবং প্রতিযোগিতামূলক অর্থনীতিতে রূপান্তরে বিশেষ অবদান রাখায় ওয়ালটনকে এ পুরস্কার দিয়েছে গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশ।

উল্লেখ্য, ভবিষ্যত প্রজন্মের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। এজন্য ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ নিয়েছেন ‘বেটার বাংলাদেশ টুমরো’ উদ্যোগ। এর মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ব্যাপক কাজ করছে ওয়ালটন। ‘বেটার বাংলাদেশ টুমরো’র কার্যক্রমে জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবিলা, জলজ প্রাণ ও পরিবেশ সংরক্ষণ, স্থলজ বাস্তুতন্ত্রের সুরক্ষাসহ এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখছে ওয়ালটন। এর পরিপ্রেক্ষিতে গ্রিন হাই-টেক শিল্পপ্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন পুরস্কৃত হয়েছে।

মঙ্গলবার (জানুয়ারি ১১, ২০২২) রাজধানীর বাংলাদেশ শুটিং ফেডারেশনে ‘গ্রিন ইনক্লুসিভ বিজনেস চ্যাম্পিয়ন-২০২১’ শীর্ষক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশ। এতে প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আলমগীর আলম সরকার এবং ওয়ালটন কম্প্রেসরের চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. রবিউল আলম।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশেল স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের টেকসই আর্থিক বিভাগের সহযোগিতায় ‘গ্রিন ইনক্লুসিভ বিজনেস চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২১’ আয়োজন করে গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশ। এ আয়োজনের উদ্দেশ্য—বাংলাদেশে টেকসই সবুজ পরিবেশগত ইন্ডাস্ট্রি স্থাপনে অগ্রগামীদের চিহ্নিত করে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করা।

জনপ্রিয় সংবাদ

গ্রিন হাই-টেক শিল্পে অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

প্রকাশিত : ০৫:৫০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২