১০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

এপিএ বাস্তবায়নে রূপালী ব্যাংকের দ্বিতীয় স্থান অর্জন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • 90

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)-এর আওতাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে রূপালী ব্যাংক দ্বিতীয় স্থান অর্জন করেছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে রূপালী ব্যাংক ২০২০-২১ অর্থ বছরের জন্য সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি( এপিএ) বাস্তবায়নে সকল সরকারী ব্যাংকের মধ্যে ২য় স্থান অর্জন করে।

সোমবার (২৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মেলন কক্ষ থেকে এ পুরস্কার তুলে দেয়া হয়।

দ্বিতীয় স্থান অর্জন করায় রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। এ সময় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, জিএম মো. হারুনুর রশীদসহ এপিএ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

এপিএ বাস্তবায়নে রূপালী ব্যাংকের দ্বিতীয় স্থান অর্জন

প্রকাশিত : ০৯:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১