০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মেয়র পদ থেকে জাহাঙ্গীর বরখাস্ত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • 88

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার হওয়া জাহাঙ্গীর আলম এবার মেয়র পদও হারাচ্ছেন। তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলমকে সিটি মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এর আগে গাজীপুর সিটি করপোরেশনে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করার কথা জানায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের পিআরও হায়দার আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

একটি ভাইরাল অডিওতে বঙ্গবন্ধুকে নিয়ে মেয়র জাহাঙ্গীরের বক্তব্য নিয়ে তোলপাড় হয় গাজীপুরে। এ ঘটনায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীরকে শোকজ করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

গত ১৯ নভেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের সভায় মেয়র জাহাঙ্গীর প্রসঙ্গ ওঠে। সেখানে জাহাঙ্গীর আলমকে দলের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। ওই দিন রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেওয়ার কথাও জানান।

দেশ সমাচার/ফরা

জনপ্রিয় সংবাদ

মেয়র পদ থেকে জাহাঙ্গীর বরখাস্ত

প্রকাশিত : ০৭:০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১