০৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

দেশের ১৪ জায়গায় একসাথে এনআরবিসির পার্টনারশীপ ব্যাংকিং কার্যক্রম শুরু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:২১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
  • 72

প্রান্তিক জনগোষ্ঠির কাছে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবাকে পৌঁছে দিতে ১৪ স্থানে এসকেএস ফাউন্ডেশনের সাথে ক্ষুদ্রঋণভিত্তিক ‘পার্টনারশীপ’ ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক।

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ ভিডিও কনফারেন্সে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। এসময় যুক্ত ছিলেন ছিলেন এসকেএস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাসেল আহম্মেদ লিটন, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা, উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশিদ, উপব্যবস্থাপনা পরিচালক কবীর আহমেদ, সাপোর্ট সার্ভিসেস এন্ড ব্রাঞ্চেস বিভাগের প্রধান মেজর (অব:) পারভেজ হোসেন ও মাইক্রোফাইনান্স ডিপার্টমেন্টের প্রধান রমজান আলী ভূঁইয়া।

পার্টনারশীপ ব্যাংকিং উপশাখাগুলো হল কুড়িগ্রামের সবুজপাড়া, আন্ধারীঝাড় ও রাজারহাট, রংপুরের কাউনিয়া, ঠাকুরগাঁওয়ের নেকমরদ ও রহিয়া, নীলফামারীর চকধাপাড়া ও বাবুরহাট, দিনাজপুরের তর্পনঘাট, লালমনিরহাটের ইসলামপুর ও রসুলগঞ্জ, ঢাকার মিরপুর-৬ এবং সাভারের থানা রোড ও হরিণধরা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এসময় এস এম পারভেজ তমাল বলেন, ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষের ব্যাংক হতেই এনআরবিসি ব্যাংক এই পার্টনারশীপ ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। এই উদ্যোগ গ্রামের মানুষের ভাগ্য উন্নয়ন, নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টি হবে।

নতুন শাখাগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

দেশের ১৪ জায়গায় একসাথে এনআরবিসির পার্টনারশীপ ব্যাংকিং কার্যক্রম শুরু

প্রকাশিত : ০৪:২১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১