০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বিদ্যালয় বিদায় অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

এসএসসি পরীক্ষার্থীকে চুয়াডাঙ্গা শহরের একটি বিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

নিহত এসএসসি পরীক্ষার্থীর নাম মাহবুবুর রহমান ওরফে তপু (১৬)।তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল  চুয়াডাঙ্গা শহরের আলহেলাল ইসলামি একাডেমি থেকে ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন জানান, আজ শহরের আলহেলাল ইসলামি একাডেমি নামের একটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও প্রবেশপত্র বিতরণ করা হচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে অনুষ্ঠানের শেষ অংশে বিদ্যালয় প্রাঙ্গণে তিন কিশোর ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে মাহবুবকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে চলে যায়। মুমূর্ষু অবস্থায় বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

বিদ্যালয় বিদায় অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ০৪:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১