০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

অধ্যাপক মাহবুব আহসান খান আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মাহবুব আহসান খান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় মারা গেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন। তার বয়স হয়েছিল আনুমানিক ৫০ বছর।

শনিবার ভোর সাড়ে চারটার সময় তিনি নিজ বাড়িতে মারা যান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন একই ইন্সটিটিউটের অধ্যাপক মো. মনিনুর রশিদ।

তিনি বলেন, অধ্যাপক মাহবুব আহসানের হার্টের রিং পড়ান ছিল। এছাড়াও তার কোনো জটিল রোগ ছিল না বলেই জানি। ধারণা করা হচ্ছে, ভোর চারটার দিকে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তার কর্মস্থল আইইআর ও বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

আইইআরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল হালিম বলেন, অধ্যাপক মাহবুব আহসানের মৃত্যুতে আমরা আইইআর পরিবার শোকাহত। তার মতো মেধাবী ও দক্ষ শিক্ষকের আকস্মিক মৃত্যুতে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে।

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক মাহবুব আহসান খান আর নেই

প্রকাশিত : ০৫:০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১