০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

টিকা তৈরি করতে প্রস্তুত বাংলাদেশ প্রধানমন্ত্রী

বাংলাদেশ টিকা তৈরি করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সাংবাদিকরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

প্রধানমন্ত্রী বলেন, এটা খুব দুর্ভাগ্য মানবজাতির জন্য যে, প্রতি সময় আমরা দেখি যেকোনো একটা মহামারি আকারে দেখা দিলে সেখানে কিছু শ্রেণি আছে তারা তাদের আর্থিক লাভ লোকসানটার দিকে যতবেশি তাকায় ঠিক মানুষের দিকে অত তাকায় বলে আমার মনে হয় না।

এটা শুধু আমার দেশে বলে না, আন্তর্জাতিক পর্যায়েও এটা আমরা লক্ষ্য করি। যে কারণে এটাকে (টিকা) আমি সার্বজনীন করার জন্য বলেছি। শুধু তাই না আমি এটাও বলেছি বাংলাদেশ টিকা তৈরি করতে প্রস্তুত।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য প্রসঙ্গে তিনি বলেন, আমি এইটুকু বলবো যে বাংলাদেশ, হ্যাঁ আমরা চেষ্টা করেছি। আমি বাংলাদেশের মানেুষের কাছে কৃতজ্ঞ এই কারণে যে, যখনই আমরা আহ্বান করেছি যে, করোনা মোকাবিলা করার জন্য যা যা করণীয় তারা যেন সেটা পালন করে।

অনেক সময়, প্রথমদিকে দ্বিধা দ্বন্দ্ব ছিল। কিন্তু এখন সবাই অন্তত সেটা মেনে চলে। মেনে চললে পরে, এমনকি টিকা নেওয়ার পরও কিন্তু মাস্কটা পরে রাখা বা একটু দূরত্ব রাখা বা হাতট পরিষ্কার রাখা। এটা কিন্তু করা উচিত। এটা করতে হবে। এটা করলে পরে আরো অনেকটা এগুতে পারবো।

জনপ্রিয় সংবাদ

টিকা তৈরি করতে প্রস্তুত বাংলাদেশ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১:০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১