০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

নতুন সিনেমায় পরীমনি ক্ষোভ ঝাড়লেন নায়িকা অর্ষা

মামলা, কারাবাস, আদালতের ঝক্কি-ঝামেলার অনেকটাই কাঁটিয়ে কাজে ফিরেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন ছোট পর্দার গুণী নির্মাতা অরণ্য আনোয়ারের ‘মা’ নামের এক নতুন সিনেমায়।

দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে বহু নাটকের নেপথ্য কারিগর হলেও রূপালি পর্দায় এটিই হতে যাচ্ছে অরণ্য আনোয়ারের প্রথম সিনেমা।

আর এ নির্মাতা নিজের ঢালিউড যাত্রা শুরু করতে চলেছেন সময়ের সবচেয়ে বেশি আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনিকে দিয়ে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কিন্তু এমন খবর গণমাধ্যমে আসতেই না আসতেই অভিনেত্রী নাজিয়া হক অর্ষা দাবি করলেন, ‘মা’ সিনেমার জন্য প্রথমে তাকেই নির্বাচন করেছিলেন নির্মাতা অরণ্য। এ নিয়ে কথা অনেকটা দূর এগিয়েও গিয়েছিল। শিডিউলও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গণমাধ্যমের কল্যাণে হুট করেই নায়িকা পরিবর্তনের খবর জানলেন তিনি

নিজের ফেসবুকে বৃহস্পতিবার এমনটাই দাবি করে নির্মাতা অরণ্যের উপর ক্ষোভ উগড়ে দিলেন নায়িকা অর্ষা। তবে স্ট্যাটাসে পরীমনির নাম উল্লেখ করেননি।সবশেষে অর্ষা লিখেছেন, ‘কাজ না-ই হতে পারে, কিন্তু মিথ্যা আর অসততা দিয়ে আপনি বেশিদূর যেতে পারবেন না। তবুও শুভকামনা আপনার অসততা ও প্রথম সিনেমার জন্য।’

অর্ষার এমন অভিযোগের বিষয়ে নির্মাতা অরণ্য আনোয়ার দাবি করেছেন, অর্ষার কাছে সিনেমাটির প্রস্তাব দেওয়ার পর তিনি গুরুত্ব দেননি। তাই তার সঙ্গে আলোচনা এগিয়ে নেননি। পরীমনিকে নিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

নতুন সিনেমায় পরীমনি ক্ষোভ ঝাড়লেন নায়িকা অর্ষা

প্রকাশিত : ০৬:২০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১