০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মার্কেন্টাইল ব্যাংক ৫ দিন বন্ধ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৩৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
  • 1484

গ্রাহকসেবার মানোন্নয়নে মার্কেন্টাইল ব্যাংক কোর ব্যাংকিং সফটওয়্যার টি-২৪ (আর-১০) থেকে (আর-১৯) আপগ্রেডেশনের জন্য ০১ অক্টোবর থেকে ০৫ অক্টোবর পর্যন্ত (শুক্রবার থেকে মঙ্গলবার) ৫ দিন সব ধরণের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

মার্কেন্টাইল ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই অনুমোদন দিয়েছে। এসময় ব্যাংকের সকল শাখা ও উপশাখা, এটিএম বুথ, ডেবিট কার্ড সেবা, ডিজিটাল ব্যাংকিং (এমবিএল রেইনবো), ইন্টারনেট ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিংসহ মার্কেন্টাইল ব্যাংকের সব সেবা ও কার্যক্রম বন্ধ থাকবে।

তবে ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ড গ্রাহকরা অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন বা কেনাকাটা করতে পারবেন। পাশাপাশি মোবাইল ব্যাংকিং সেবা মাইক্যাশও চালু থাকবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিক দুঃখপ্রকাশ করে বলেন, ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশনের ফলে মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহকরা সর্বাধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

তৃতীয় প্রজন্মের মার্কেন্টাইল ব্যাংকের দেশব্যাপী ১৫০টি শাখা ও ১৯ টি উপশাখা রয়েছে, এর মধ্যে ৪৫টি শাখায় সাধারণ ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও মার্কেন্টাইল ব্যাংকের ১৮৭টি এটিএম বুথ, ২০টি সিডিএম এবং ১২৬টি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে ।

জনপ্রিয় সংবাদ

মার্কেন্টাইল ব্যাংক ৫ দিন বন্ধ

প্রকাশিত : ১১:৩৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১