০৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

২০ শতাংশ সহায়তা বাড়াচ্ছে এডিবি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৮:৫৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
  • 80

বাংলাদেশে সহায়তার পরিমান বাড়াচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আগামী পাঁচ বছরে বাংলাদেশ যে পরিমাণ অর্থ সহায়তা পেতে যাচ্ছে সংস্থাটির কাছ থেকে, তার পরিমাণ আগের পাঁচ বছরের তুলনায় ২০ শতাংশ বেশি হবে। নতুন কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজির (সিপিএ) আওতায় বাংলাদেশের জন্য এই সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এডিবি এসব তথ্য জানিয়েছে। এই বিজ্ঞপ্তির তথ্য বলছে, আগামী পাঁচ বছরে ঋণ ও অনুদান মিলিয়ে সংস্থাটির কাছ থেকে বাংলাদেশ পাবে প্রায় ১২শ কোটি মার্কিন ডলার। গত পাঁচ বছরে এর পরিমাণ ছিল এক হাজার কোটি মার্কিন ডলার। অর্থাৎ গত পাঁচ বছরের তুলনায় আগামী পাঁচ বছরে তাদের আর্থিক সহায়তা বাড়বে ২শ কোটি মার্কিন ডলার বা ২০ শতাংশ।

বিজ্ঞেপ্তিতে আরও বলা হয়, ব্যাংকিং খাতের উন্নতি, ব্যবসা করার সহজতা, ব্যবসার পরিবেশ এবং বিনিয়োগ পরিবেশ বেসরকারি খাতের উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং অর্থনৈতিক বৈচিত্র্যকে উন্নীত করতে সহায়তা করবে এডিবি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

২০ শতাংশ সহায়তা বাড়াচ্ছে এডিবি

প্রকাশিত : ০৮:৫৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১