০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

এনআরবিসি ব্যাংক পেয়েছে সেরা প্রাইমারি ডিলার পুরস্কার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • 466

সেরা প্রাইমারি ডিলার ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংককে নির্বাচিত করেছে বাংলাদেশ ব্যাংক। পুরস্কার হিসেবে ব্যাংকটিকে নগদ কমিশন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত চিঠি পাঠায় কেন্দ্রীয় ব্যাংক। এনআরবিসি ব্যাংককে ২০২০ (অক্টোবর-ডিসেম্বর) ত্রৈমাসিকে সেরা প্রাইমারি ডিলার নির্বাচন ও আন্ডাররাইটিং কমিশন হিসেবে পাঁচ লাখ ৩৫ হাজার ৪২০ টাকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক চিঠিতে এ বিষয় ‍উল্লেখ করেন।

৬১টি ব্যাংকের মধ্যে ২০টি ব্যাংক প্রাইমারি ডিলার হিসেবে লাইসেন্স প্রাপ্ত। প্রাইমারি ডিলার ব্যাংকগুলোর একটি সংগঠন রয়েছে যার নাম প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেড। সরকারের প্রতিনিধি হিসেবে এই নিলাম কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ ব্যাংক। উন্নয়নকে গতিশীল রাখতে সরকার দেশীয় উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকে। সেই ঋণ দিতে চুক্তিবদ্ধ হয়ে সক্রিয়ভাবে ঋণ কার্যক্রমে অংশ নিচ্ছি আমরা। এর পাশাপাশি আয়কর, ভ্যাট, শুল্কসহ সব ধরনের রাজস্ব সংগ্রহ এবং বিআরটিএ, পল্লী বিদ্যুৎ, ভূমি রেজিস্ট্রেশন ফিসহ সরকারি বিভিন্ন সেবার ফি আদায় করছে এনআরবিসি ব্যাংক।

এনআরবিসি ব্যাংকের ৮৩টি শাখার পাশাপাশি সারাদেশে প্রায় ৫৩০টি উপ-শাখা রয়েছে। এর মধ্যে রয়েছে ভূমি রেজিস্ট্রেশন অফিস ও বিআরটিএ ফিস কালেকশন বুথ। এর বাইরে আছে ৫৯৫টি এজেন্ট পয়েন্ট।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

এনআরবিসি ব্যাংক পেয়েছে সেরা প্রাইমারি ডিলার পুরস্কার

প্রকাশিত : ০৭:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১