০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

অবণ্টিত লভ্যাংশ পুঁজিবাজার তহবিলে দেয়া সরকারি সিদ্ধান্ত : অর্থমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৪৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
  • 693

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানের অবণ্টিত বা অদাবিকৃত মুনাফা পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিলে নেওয়ার সিদ্ধান্ত সরকারের। সরকারের এই সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যৌথভাবে বাস্তবায়ন করবে। বিষয়টি নিয়ে বিএসইসি ও বাংলাদেশ ব্যাংক বসে আইন অনুযায়ী পদক্ষেপ নেবে বলে জানান অর্থমন্ত্রী।

মঙ্গলবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

উল্লেখ্য, পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিল গঠন ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এই তহবিলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অবণ্টিত মুনাফা নেওয়া যাবে না বলে গত সোমবার নিয়ন্ত্রক সংস্থাগুলোর এক সমন্বয় সভায় এ দাবি জানান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। যেসব ব্যাংক অবণ্টিত মুনাফা এ তহবিলে জমা করেছে, তাদের তা ফেরত দিতে হবে বলেও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তালিকাভুক্ত কোম্পানির অবণ্টিত ও অদাবিকৃত মুনাফার অর্থ জমা নিতে কমিউনিটি ব্যাংকের গুলশান শাখায় হিসাব খুলেছে এসইসি। কিন্তু বাংলাদেশ ব্যাংক সে টাকা পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিলে জমা নিয়ে আপত্তি জানানোর প্র্রেক্ষিতে গতকাল প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী এটি সরকারের সিদ্ধান্ত বলে জানান।

জনপ্রিয় সংবাদ

অবণ্টিত লভ্যাংশ পুঁজিবাজার তহবিলে দেয়া সরকারি সিদ্ধান্ত : অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৯:৪৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১