০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

৪৪ বছরে বিএনপি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৫৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • 71

বিএনপি :প্রতীকী ছবি

এক যুগের বেশি সময় ক্ষমতার বাইরে থাকা জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

৪৩ পেরিয়ে এখন ৪৪ বছরে বিএনপি । কয়েক দফায় দেশ পরিচালনার পাশাপাশি তিক্ত অভিজ্ঞতা সংসদের বাইরে থাকার। সাড়ে চার দশকে এসে বহুমুখী চাপে বিপর্যস্ত বিএনপি। গণমাধ্যমে দলের মহাসচিব বলছেন, এত বৈরি পরিস্থিতি আগে মোকাবিলা করেনি দলটি।

প্রতিষ্ঠার পর এখন সবচেয়ে বেশি বৈরি সময় পার করছে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির নেতৃত্বে শিগগিরই দেশের পরিস্থিতি বদলাবে। কারও কথায় দেশের মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার স্থান টলে যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মির্জা ফখরুল বলেন, আইনি বাধা আর অসুস্থতায় সরাসরি রাজনীতিতে নেই চেয়ারপারসন খালেদা জিয়া। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে। এসব সংকটের মাঝে সম্প্রতি রাজনীতিতে প্রশ্ন তোলা হচ্ছে, দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে।

বিএনপি মহাসচিবের আশা, গণআন্দোলনে ফলেই বদলে যাবে বর্তমান পরিস্থিতি। সেই আন্দোলনের নেতৃত্বে থাকবেন চেয়ারপারসন খালেদা জিয়া।

জনপ্রিয় সংবাদ

৪৪ বছরে বিএনপি

প্রকাশিত : ০৯:৫৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১