০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত থাতেইয়ামা কবির ও মোহাম্মদ জামিল ইকবাল

থাতেইয়ামা কবির ও মোহাম্মদ জামিল ইকবাল এনআরবি ব্যাংক লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান হিসাবে পুনঃনির্বাচিত হয়েছেন। ২৫ আগস্ট ২০২১ তারিখে অনুষ্ঠিত পরিচলনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তারা।

ভাইস চেয়ারম্যান থাতেইয়ামা কবির বাংলাদেশ ও জাপানের যৌথ নাগরিক। তিনি জাপানী অটোমোবাইল বিশ্বব্যাপী রপ্তানীতে একজন সফল রপ্তানীকারক। বর্তমানে তিনি কবির অটো এক্সপোর্ট কোম্পানী লিমিটেডের প্রেসিডেন্ট, কে এম গ্লোবাল লিমিটেড ও সফট বাংলা লিমিটেড-এর চেয়ারম্যান, সামডে ডেভেলপমেন্ট কোম্পানী লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক ও ওশান অটো বাংলাদেশ এবং কে এম ইন্টারন্যাশনাল এর কর্ণধার।

ব্যাংটির অপর ভাইস চেয়ারম্যান জামিল ইকবাল বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ নাগরিক। তিনি দেশের অন্যতম বৃহত্তম কন্সট্রাকসন কোম্পানী জামিল ইকবাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। সিলেটে স্বনামধন্য পরিবারে জন্মগ্রহনকারী ইকবাল দেশের অন্যতম বৃহৎ কন্সট্রাকসন ম্যাশিনারিজ-এর আমদানিকারক। তিনি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাজট্রিজ এর একজন সদস্য। জামিল ইকবাল সিলেটে সর্বেোচ্চ কর প্রদানকারী হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সাত বার জাতীয় পুরস্কার অর্জন করেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত থাতেইয়ামা কবির ও মোহাম্মদ জামিল ইকবাল

প্রকাশিত : ০৩:৫০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১