০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

আইএসইউ’র জাতীয় শোক দিবস পালন

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) তে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ, কে, এম, মোশাররফ হুসাইন।

আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ, টি, এম, কাদের নেওয়াজ, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন এবং ইংরেজি বিভাগের চেয়ারপার্সন কে, আহমেদ আলম, রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন ,শিক্ষক-শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। একটি মানচিত্র ও স্বাধীন ভূখন্ডের জন্য পাকিস্তানীদের সাথে আপোষ না করে অত্যাচার, নির্যাতন-নিপীড়ন সহ্য করে তিনি স্বপ্ন দেখেছেন দেশকে স্বাধীন এবং সমৃদ্ধশালী করার । বঙ্গবন্ধু নিজের জীবন বাজি রেখে সংগ্রাম করে একটি স্বাধীন দেশ দিয়েছেন। স্বাধীন বাংলাদেশের স্বপ্ন পূরণের পর যখন, সমৃদ্ধশালী করার কাজ করা শুরু করলেন তখনই দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র থামিয়ে দেয় ইতিহাসের মহানায়ককে। ১৯৭৫ এর ১৫ আগষ্ট ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে রচনা করে ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় দিন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ৭৫-এর ১৫ আগষ্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের আপনজনদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

আইএসইউ’র জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত : ১০:৩৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১