০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশিদের ওমরাহ কার্যক্রম শুরু

সৌদি আরব সরকারের চিঠির পরিপ্রেক্ষিতে বাংলাদেশি ওমরাহ হজ যাত্রীদের জন্য হিজরি ১৪৪৩ সালের ওমরাহ কার্যক্রম বুধবার (১১ আগস্ট) থেকে শুরু হয়েছে।

সৌদি সরকার আরোপিত শর্তপালন সাপেক্ষে অনুমোদিত ওমরাহ এজেন্সির মাধ্যমে বাংলাদেশি ওমরাহ হজ যাত্রীরা ওমরাহ পালন করতে পারবেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত ওয়েবসাইট (www.hajj.gov.bd) এ অনুমোদিত ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া সৌদি আরব সরকারের শর্ত অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ওমরাহ হজে করতে ইচ্ছুক যাত্রীদের অবশ্যই দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে এবং তাদের ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সী হতে হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের ওমরাহ কার্যক্রম শুরু

প্রকাশিত : ০৬:১৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১