ফিলিস্তিনে ইসরাইলি অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে ফিলিস্তিনিদের বিক্ষোভে গুলি চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী । এতে একজন নিহত হয় এবং আহত হয় অনেক ফিলিস্তিনি । ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদটি নিশ্চিত করেছে ।
গত শুক্রবার ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে পশ্চিমতীরের নাবিলুসের বিতা শহরে প্রতিবাদে অংশ নেয় অন্তত ৭০০ ফিলিস্তিনি । এক পর্যায়ে ইসরাইলি বাহিনীর সাথে প্রতিবাদী ফিলিস্তিনিদের সংঘর্ষ বেঁধে গেলে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের উপর গুলিবর্ষণ করলে মারাত্মকভাবে আহত হন মোহম্মদ দিকাত নামে এক ফিলিস্তিনি । পরে তাকে নাবিলুসের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎক সেখানে তাকে মৃত ঘোষণা করেন ।
(আলজাজিরা সংবাদ )
অনলাইন ডেস্ক 























