আবাও এক দিনে তিনটি রেকর্ড হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে । বাজার মূলধন ও প্রধান দুটি সূচক লেনদেন শেষে আজ রেকর্ড উচ্চতায় উঠেছে। এর আগে গত ১৯ জুলাইও এক দিনে তিনটি রেকর্ড হয়েছিল। সেইসময়ও বাজার মূলধন ও প্রধান দুটি সূচকে এ রেকর্ড হয়েছিল।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ৫৬ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬ হাজার ৪৮২ পয়েন্টে। আর তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে বাছাই করা ৩০ কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএস-৩০ সূচকটি ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৪ পয়েন্টে।
এ ছাড়া ডিএসইর বাজার মূলধন আজ এক দিনেই ৩ হাজার ৪৬৬ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৮৩১ কোটি টাকায়। এটিই ঢাকার বাজারের এখন পর্যন্ত সর্বোচ্চ বাজার মূলধন।
অনলাইন ডেস্ক 






















