১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

এলপিজি গ্যাসের দাম কমল

বিশ্ববাজারে দাম কমায় দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির প্রতি বোতল এলপিজির মূল্য ৬৪ টাকা কমিয়ে ৮৪২ টাকা দাম সমন্বয় করেছে বিইআরসি।

সোমবার (৩১ মে) এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে সমন্বয়কৃত নতুন দাম ঘোষণা করে।

কমিশনের চেয়ারম্যান আবদুল জলিল জানান, সরকারি এলপিজি মূল্য অপরিবর্তিত থাকবে। নতুন সমন্বয়কৃত এই দাম জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে কার্যকর হবে। নতুন নির্ধারিত মূল্যে এলপিজি মূল্য মূসকসহ প্রতি কেজি ৭০ টাকা ১৭ পয়সা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য অনুসারে সৌদি কন্ট্যাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী গ্যাসের মূল্য ঘোষিত হয়। তার ভিত্তিতেই মূল্য সমন্বয় করা হয়।

২৯ এপ্রিল প্রথম মূল্য সমন্বয়কালে এলপি গ্যাসের মূল্য ৯৭৫ টাকা থেকে কমিয়ে ৯০৬ টাকা করা হয়।

জনপ্রিয় সংবাদ

এলপিজি গ্যাসের দাম কমল

প্রকাশিত : ১০:২৭:২৮ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১