০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

চলে গেলেন শিল্পী অনুপ ভট্টাচার্য

প্রখ্যাত সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অনুপ ভট্টাচার্য রাজধানীর আসগর আলী হাসপাতালে মারা গেছেন।

হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক সাবরিনা এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার কিছু পর উনাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সাড়ে ৭টার দিকে আমরা যখন ইসিজি করাই তখন উনি মৃত ছিলেন।’

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

১৯৪৫ সালে অনুপ ভট্টাচার্যের জন্ম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলো’সহ বেশকটি সমবেত গানে কণ্ঠ দেন তিনি।

এ ছাড়া অনেক গানেরও সুরারোপ করেন এই গুণী শিল্পী। এর মধ্যে রফিকুল ইসলামের গাওয়া ‘বৈশাখী মেঘের কাছে’ ও মিতালী মুখার্জির কণ্ঠে ‘সুখ পাখি রে’ গান দুটি জনপ্রিয়তা পেয়েছে।

আরো পড়ুন- এবার করোনা আক্রান্ত মিঠুন চক্রবর্তী

জনপ্রিয় সংবাদ

চলে গেলেন শিল্পী অনুপ ভট্টাচার্য

প্রকাশিত : ১০:০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১