০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে রিকশাচালককে মারধর করা সেই ব্যক্তি আটক

রাজধানীর বংশা‌লে রিকশাচালককে নির্যাতনের অভিযোগে সুলতান আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের এআইজি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স) মো. সো‌হেল রানা।

সো‌হেল রানা জানান, আটক ব্যক্তি বংশাল এলাকার বাড়িওয়ালা ও প্রভাবশালী। তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সো‌হেল রানা বলেন, ভিডিওটি দেখামাত্র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং বংশাল থানার ওসি মো. শাহীন ফকিরকে নির্দেশনা দেয় নিপীড়নকারী লোকটিকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে। এরই পরিপ্রেক্ষিতে ওসির নেতৃত্বে একটি টিম অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে দ্রুত সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রিকশাচালক যদি অভিযোগ না দেন তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে রিকশাচালককে মারধর করা সেই ব্যক্তি আটক

প্রকাশিত : ০৯:৫২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১