১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

গণপরিবহন চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করছেন পরিবহন শ্রমিকরা। আজ রোববার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে।

রোববার সকাল থেকে রাজধানীর সায়েদাবাদ, ফুলবাড়িয়া, গাবতলী, মহাখালী বাস টার্মিনালে জড়ো হতে থাকেন পরিবহন শ্রমিকরা। তারা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল অংশ নেন।

এর আগে শুক্রবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংগঠনটির দাবি, করোনা মহামারিতে সবকিছু চালু থাকলেও গণপরিবহন বন্ধ রয়েছে। এতে ৫০ শতাংশ পরিবহন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।

পরিবহন শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- স্বাস্থ্যবিধি মেনে আসনের অর্ধেক যাত্রী নিয়ে নৌপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করা, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা দেওয়া এবং সারাদেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা করা।

আরও পড়ুনঃ- রোববার সারা দেশে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সারা দেশে ২৪৯টি পরিবহন শ্রমিক ইউনিয়ন এ আন্দোলন কর্মসূচি পালন করছ। এর পাশাপাশি আগামী মঙ্গলবার সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করার কথা রয়েছে পরিবহন শ্রমিকদের।

জনপ্রিয় সংবাদ

গণপরিবহন চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত : ০২:২২:১৫ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১