১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

অপরাধী হলে আইনের মুখোমুখি হতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের মুখোমুখি হতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। দুপুরে ধানমন্ডির বাসভবন থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি ।

গতকালকে যে ঘটনা ঘটেছে, বসুন্ধরার এমডির বিরুদ্ধে গুলশান থানায় মামলাও দায়ের করা হলো। তাদের বিরুদ্ধে আইন কী বলে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি পরিষ্কার…আইন, আইন অনুযায়ী চলবে। যে-ই অপরাধী হয় তাকে আইনের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে।’

তিনি আরও বলেন, ‘এটা (ঘটনাটি) তদন্তাধীন রয়েছে। সে তদন্তের পরেই আমরা বলতে পারবো।’

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

হেফাজত নেতাদের বিরুদ্ধে চলা মামলাগুলোর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন অনুযায়ী মামলাগুলো চলছে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাবুনগরীর বিরুদ্ধে ২০১৩ সালে মামলা ছিল, সে আটকও ছিল। সেটা এখন কি অবস্থায় আছে, জেনে কথা বলতে হবে। আটক ছিল, পরে জামিন নিয়ে আসছিলেন, এটুকুই আমরা জানি।’

‘যে সমস্ত মামলাগুলো রয়েছে, সেগুলো আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, আমি এটা বারবার বলছি। যে-ই অপরাধ করবেন তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে’ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার দিবাগত রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় ওই তরুণীর বোন বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। এরপর থেকেই বিভিন্ন মহলে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়।

জনপ্রিয় সংবাদ

অপরাধী হলে আইনের মুখোমুখি হতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০২:৩৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১