১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

নূরের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

ধর্মীয় মূল্যবোধে আঘাত করে ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা দায়ের করেছেন স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টায় নগরীর কোতোয়ালি থানায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ মিসির ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (২), ২৮(২), ২৯(১), ৩১(২) ধারায় মামলাটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় বাদী আজিজ মিসির অভিযোগ করেছেন, নূর ব্যক্তিগত আইডি থেকে ফেসবুক লাইভে এসে বাংলাদেশের অসংখ্য ধর্মপ্রাণ নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে উসকানি প্রদান, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটান। এসময় মামলার এজাহারে বাদী নিজেকে স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির অর্থ উপ পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দেন।

আরো পড়ুন- স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক চলছে

প্রসঙ্গত,গত ১৪ এপ্রিল ফেইসবুক লাইভে কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না বলে বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি নূর।

অবশ্য এ ঘটনায় ঢাকাসহ কয়েকটি জেলায় নূরুর বিরুদ্ধে মামলা হয়। এর পর নূর তার বক্তব্যের জন্য ক্ষমা চান।

জনপ্রিয় সংবাদ

নূরের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

প্রকাশিত : ১০:৫৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১