১০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

লকডাউন: মুভমেন্ট পাস লাগবে না যাদের

আগামীকাল থেকে সাত দিনের কঠোর লকডাউন শুরু হচ্ছে। অকারনে বাহিরে বের হলে পড়তে হবে পুলিশের জেরার মুখে। প্রয়োজনীয় কাজে বাইরে বের হতে লাগবে পুলিশের মুভমেন্ট পাস। তবে মুভমেন্ট পাস নিতে হবে না সাংবাদিকসহ জরুরি সেবায় কর্মরতদের ।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে মুভমেন্ট পাস অ্যাপের উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ।

বেনজীর বলেন, “সাংবাদিকদের এই পাস নিতে হবে না। এছাড়া বিভিন্ন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস, পানি সরবরাহ প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, পৌরসভা ও সিটি করপোরেশনের বর্জ্য অপসরণকারী সদস্যসহ এসব প্রতিষ্ঠানে কর্মরত সদস্যরা জরুরি প্রয়োজনে বের হতে পারবেন।”

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আরও পড়ুন:-  সিটিটিসির দায়িত্ব পেলেন আসাদুজ্জামান

জনপ্রিয় সংবাদ

লকডাউন: মুভমেন্ট পাস লাগবে না যাদের

প্রকাশিত : ০৮:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১