১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

করোনার প্রকোপ : ইউপিসহ দেশে সব নির্বাচন স্থগিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৩৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • 76

নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, দেশে করোনার প্রকোপ দিন দিন ভয়ংকর রূপ ধারণ করায় ১১ই এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ ও লক্ষ্মীপুর-২ আসনসহ সব নির্বাচন স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার কমিশন সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা।
তিনি বলেন, ৩১শে মার্চের পর আপাতত আর নির্বাচন হবে না। করোনার কারণে এটা ইসির নীতিগত সিদ্ধান্ত।

এর আগে গত ২৯শে মার্চ করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে আগামী ১১ই এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন না করার নীতিগত সিদ্ধান্ত হয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এরআগে ১৭ই ফেব্রুয়ারি কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছিলেন, আগামী ১১ই এপ্রিল প্রথম দফায় ৩২৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর তফসিল ঘোষণা করা হবে মার্চের প্রথম সপ্তাহে। ১১ই এপ্রিল প্রথম ধাপের ইউপি ভোটের সঙ্গে পৌর নির্বাচনের ষষ্ঠ ধাপে ৯টি পৌরসভার ভোটও গ্রহণ করার কথা ছিল। গত বারের মতো আসন্ন ইউপির ভোটও দলীয় প্রতীকে নেয়ার কথা ছিল।।

জনপ্রিয় সংবাদ

করোনার প্রকোপ : ইউপিসহ দেশে সব নির্বাচন স্থগিত

প্রকাশিত : ০৯:৩৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১