১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

আজ শুরু জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৫২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • 89

parliament

আজ থেকে শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন । বৃহস্পতিবার সকাল ১১টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৫ মার্চ এ অধিবেশন আহ্বান করেন।

সংবিধান অনুযায়ী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। ষাট দিনের সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন আহবান করা হয়েছে বলে এর মেয়াদ স্বল্পকালীন হবে।

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে এবারও যথাযথ স্বাস্থ্য বিধি মেনে এ অধিবেশন চলবে। ফলে এ অধিবেশনেও সাংবাদিকদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে সংবাদ সংগ্রহ করতে বলা হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আরো পড়ুন- ঢাকাকে হাসপাতাল বানালেও রোগী রাখার জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

এদিকে গত ২ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন শেষ হয়। গত ১৮ জানুয়ারি ওই অধিবেশন শুরু হয়। বছরের প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ী সে অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দেন।

জনপ্রিয় সংবাদ

আজ শুরু জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন

প্রকাশিত : ১০:৫২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১