০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পাপুলের আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

কুয়েতের আদালতে সাজাপ্রাপ্ত বাংলাদেশের আলোচিত লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ শহিদ ইসলাম পাপুলের শূন্য হওয়া আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রোববার দলীয় প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

শনিবার সকালে গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১০টায় গণভবনে এই যৌথসভা অনুষ্ঠিত হয়। বৈঠকে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের প্রার্থী নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়াও ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের দলীয় প্রার্থী মনোনয়নেও আলোচনা করা হয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত ৫ মার্চ থেকে এই নির্বাচনগুলোকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। ৩ মার্চ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী কার্যক্রম চালাচ্ছে দলটি।

আরো পড়ুন- সংসদ সদস্য পদ হারালেন পাপুল

জনপ্রিয় সংবাদ

পাপুলের আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

প্রকাশিত : ১১:৪৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১