১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মনোস্পুল বাংলাদেশের লভ্যাংশ ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:১৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • 3

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মনোস্পুল বাংলাদেশ পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১০ শতাংশ স্টক লভ্যাংশ সব শেয়ারহোল্ডার এবং ১০ শতাংশ নগদ লভ্যাংশ শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা পাবেন।

সোমবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ২৯ পয়সা । আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ টাকা ২৭ পয়সা।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭০ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩ টাকা ৬৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪২ টাকা ২ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর, সকাল ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

মনোস্পুল বাংলাদেশের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত : ১০:১৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬