পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ৩ টাকা ১৭ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ২৬ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ৫ টাকা ১৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩ টাকা ৬৭ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৩ টাকা ৪৯ পয়সা।
অনলাইন ডেস্ক 



















