০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৪ রাজনীতিবিদের জয়

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিবিদ জয় পেয়েছেন। তাঁদের মধ্যে তিনজন ডেমোক্র্যাট এবং একজন রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই জয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নর্থ ক্যারোলাইনা স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ১৮ আসনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী হাসিব ফাতমী। প্রকাশিত বেসরকারি ফল অনুযায়ী, তিনি পেয়েছেন ৫৪ দশমিক ৭৭ শতাংশ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ক্রিস স্টক পেয়েছেন ৪২ দশমিক ৭৯ শতাংশ ভোট। এ আসনে লিবার্টারিয়ান প্রার্থী ব্র্যাড হেসেলও প্রতিদ্বন্দ্বিতা করেন।

গত মে মাসে শূন্য আসনে নিয়োগ পেয়ে স্টেট সিনেটে দায়িত্ব পালন শুরু করেছিলেন হাসিব। এবার সরাসরি নির্বাচনে জয়ী হয়ে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন তিনি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুরো গ্র্যানভিল কাউন্টি এবং ওয়েক কাউন্টির উত্তরাংশ নিয়ে গঠিত এ আসনে ২০২৪ সালের নির্বাচনে মাত্র ১২৮ ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী টেরেন্স এভারিট। এবার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ক্রিস স্টককে প্রায় ১২ শতাংশ পয়েন্টের ব্যবধানে হারিয়ে আসনটি ডেমোক্র্যাটদের দখলে রাখতে সক্ষম হয়েছেন হাসিব।

৩৮ বছর বয়সী হাসিব ফাতমীর পরিবারের শিকড় বাংলাদেশের নোয়াখালীতে। তাঁর বাবা মোহাম্মদ বদরুল এহসান ফাতমী এবং মা সাইদা ফাতমী স্নিগ্ধা ১৯৭৩ সালে বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ১৯৮৮ সালে নর্থ ক্যারোলাইনার ডারহামে জন্মগ্রহণ করেন হাসিব।

হাসিবের মা ওয়েক কাউন্টির সরকারি বিদ্যালয়ে কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। হাসিবও ওই এলাকার সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা অ্যাট চ্যাপেল হিলে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেন। ২০০৯ সালে স্নাতক শেষ করে নিউইয়র্কের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে ২০১২ সালে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন।

নিজের জীবনে এগিয়ে যাওয়ার পেছনে সরকারি শিক্ষাব্যবস্থার অবদানের কথা বিভিন্ন সময়ে তুলে ধরেছেন তিনি।

প্রকাশিত : ০৫:৩২:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬