সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৪ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন লেনদেনের প্রথম দুই ঘণ্টায় প্রধান সূচকসহ ডিএসইর সব কটি সূচক বেড়েছে। একই সঙ্গে দরবৃদ্ধির তালিকায় রয়েছে অধিকাংশ কোম্পানি।
আজ বেলা ১১টা ২৮ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১৯ দশমিক ৫৪ পয়েন্টে অবস্থান করছে।
একই সময়ে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ আগের দিনের তুলনায় ৮ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০ দশমিক ৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস ৪ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪ দশমিক ৯৮ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, এ সময়ে এক্সচেঞ্জটিতে মোট ৫৫ হাজার ৯৯টি লেনদেন সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে ৫ কোটি ৮১ লাখ ৪৩ হাজার ৮টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেন হয়েছে ১৭৯ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট।
এদিন বেলা ১১টা ২৮ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৯৪টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে বাকি কোম্পানিগুলোর শেয়ারদর।
অনলাইন ডেস্ক 

















