০৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চলতি বছরের সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে মূল্যসূচকে পতনে রয়েছে। তবে লেনদেনের নিম্ন প্রবণতা ছিল আরও বেশি হারে। এতে করে লেনদেন চলতি বছরের সর্বনিম্নে নেমে গেছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার (১৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৩৩ পয়েন্টে। যা বৃহস্পতিবার ২৩ পয়েন্ট, বুধবার ২০ পয়েন্ট ও মঙ্গলবার ৪ পয়েন্ট বেড়েছিল। তবে ওই সপ্তাহের বাকি দুই কার্যদিবসের সোমবার ৪৬ পয়েন্ট ও রবিবার ২৫ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ৩১৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৯৯ কোটি ৬৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৮২ কোটি ৩১ লাখ টাকার বা ৩৬ শতাংশ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে শনিবার গত ৩০ ডিসেম্বরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। অর্থাৎ আজ সাড়ে ৯ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর আজকের থেকে বা ৩০৯ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৬ টি বা ২৪.৮৭ শতাংশের। আর দর কমেছে ২২৯ টি বা ৫৯.৩৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৫ টি বা ১৫.৮০ শতাংশের।

অপরদিকে সিএসইতে শনিবার ৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৩৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬১ টির, কমেছে ৮৪ টির এবং পরিবর্তন হয়নি ১১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫৭৩ পয়েন্টে। আগেরদিন সিএসইর সূচকটি ৬১ পয়েন্ট কমেছিল এবং লেনদেন হয়েছিল ২০ কোটি ৫৪ লাখ টাকা।

জনপ্রিয় সংবাদ

চলতি বছরের সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

প্রকাশিত : ০৬:১৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬